সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও চেয়ারম্যান নিয়োগ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কাজি শায়রুল হাসান।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আবেদুর রহমান সিকদার এবং চেয়ারম্যান হিসেবে কাজি শায়রুল হাসানকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে এমডি হিসেবে নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
দুর্বল ব্যাংক পুনর্গঠনে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সরকারের
11 Jun 2026
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় কর দিতে হবে না
11 Jun 2026
ইসলামী ব্যাংক থেকে ৪,২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকেরা, সিআরআর নেগেটিভে
09 Jun 2026
আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সভা আজ
09 Jun 2026
ইসলামী ব্যাংক ঘিরে গ্রাহক আন্দোলন অব্যাহত, যোগ দিলেন নারীরাও
09 Jun 2026
ইসলামী ব্যাংক থেকে পাঁচ দিনে ৩৫০০ কোটি টাকা তুলে নিল গ্রাহকরা
08 Jun 2026