পুঁজিবাজার মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে দ্রুত সমাধানের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, এসব মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করতে সরকার বিশেষায়িত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে কাজ করছে, যার মধ্যে সিদ্ধান্ত কার্যকরের ক্ষমতাসম্পন্ন ট্রাইব্যুনাল বা ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনায় রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারসহ বিভিন্ন আর্থিক বিরোধের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে, যাতে দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, আনুষ্ঠানিক আপিল ছাড়াই সহজ সমাধানের সুযোগ তৈরি করতে আয়কর বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর পরিধি বাড়ানো হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে মামলা-পূর্ব মধ্যস্থতা ব্যবস্থাকে উৎসাহিত করা হবে, যাতে আইনি জটিলতা কমে এবং আদায়ের গতি বাড়ে।
এদিকে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এই বিভাগের আরও খবর
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
বাজেটে পুঁজিবাজার উন্নয়নমুখী নীতি গ্রহণে অর্থমন্ত্রীকে ধন্যবাদ ডিএসই’র
টি+শূন্যে যাচ্ছে শেয়ার লেনদেন, আইপিও প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক
করপোরেট করহার অপরিবর্তিত, শর্তসাপেক্ষে ছাড় পাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি
রূপান্তর বা অবসায়নের পথে ৩১ ক্লোজড-এন্ড ফান্ড