তাসকিন–মুস্তাফিজদের তোপে শূন্য রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

তাসকিন–মুস্তাফিজদের তোপে শূন্য রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : শুরুটা ছিল একেবারে দুঃস্বপ্নের মতো। রান খাতাই খুলতে পারেনি অস্ট্রেলিয়া, তার আগেই একে একে পড়ে গেছে তিনটি উইকেট। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের তোপে ম্যাচের প্রথম দিকেই বড় ধাক্কা খায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের চতুর্থ বলেই ফেরেন ম্যাথু শর্ট। আগের ম্যাচেও ইনিংসের প্রথম বলেই তাসকিনের শিকার হয়েছিলেন এই ওপেনার। ফলে একই বোলার, একই ব্যাটার এবং একই ধরনের আউটে আবারও শুরুতেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস।


এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে আরও বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম বলেই কনোলি ফেরেন শূন্য রানে। পরে উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়েন ম্যাট রেনশ। যদিও প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
মাত্র দুই ওভারেই তিন উইকেট হারিয়ে রানবিহীন অবস্থায় পড়ে যায় অস্ট্রেলিয়া, যা ওয়ানডে ইতিহাসে বিরল এক দৃশ্য।


বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।


অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।