মিরপুরে প্রথম ওয়ানডে, টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

মিরপুরে প্রথম ওয়ানডে, টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক জশ ইংলিসের সিদ্ধান্তে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।


মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচটি দিয়ে ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নামল অস্ট্রেলিয়া।


সফরে বেশ কয়েকজন নিয়মিত তারকাকে ছাড়াই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া দল। তারপরও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণ ও দলীয় পারফরম্যান্সের কারণে স্বাগতিকদের হালকাভাবে নিচ্ছে না সফরকারীরা।


অন্যদিকে, নিজেদের কন্ডিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ এই সিরিজকে ঘিরে বড় লক্ষ্যই সামনে রেখেছে।


অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডেতে একমাত্র জয়টি এসেছে ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে। সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নায়কোচিত সেঞ্চুরিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।


বর্তমানে আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। তার নির্দেশনায় মেহেদী হাসান মিরাজের দল এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে জয়ের পাশাপাশি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।