সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের সাফল্য উদযাপন করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে ‘ব্যাংকাস্যুরেন্স চ্যাম্পিয়নস নাইট’ ।
২০২৪ সাল থেকে মেটলাইফ বাংলাদেশের ব্যাংকাস্যুরেন্স পার্টনার স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। গ্রাহক-কেন্দ্রিক বীমা সেবা প্রসারে স্ট্যান্ডার্ড চার্টার্ডের যেসকল কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের অসামান্য সাফল্যকে সাফল্যের স্বীকৃতি স্বরূপ আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
ব্যাংকাস্যুরেন্স চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সেকিউটভ অফিসার, নাসের এজাজ বিজয় বলেন, “ব্যাংকাস্যুরেন্সের সাহায্যে আমরা গ্রাহকদের আর্থিক সমৃদ্ধির পাশাপাশি তাদের মানসিক শান্তি এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে পারছি। সুরক্ষা, সঞ্চয় ও হেলথ কভারেজের মতো সুবিধাগুলো একসাথে নির্ভরযোগ্য স্থানে নিয়ে আসার মাধ্যমে মেটলাইফ ও আমাদের এই পার্টনারশিপ বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে। এমন চমৎকার একটি আয়োজনের মধ্য দিয়ে আমাদের কর্মীদের সততা ও নিষ্ঠার মূল্যায়ন করায় এবং সবসময় পাশে থাকার জন্য মেটলাইফ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ পার্টনারশিপ সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “মেটলাইফ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ একসাথে প্রায় ২০০ বছরের সম্মিলিত অভিজ্ঞতা নিয়ে কাজ করছে—বিশ্বব্যাপী গভীর দক্ষতা এবং সুদৃঢ় স্থানীয় অবস্থানের সম্মিলনে গ্রাহকদের বহুমুখী আর্থিক চাহিদা পূরণে সেবা দিচ্ছে। নির্ভরযোগ্য ব্যাংকিং পার্টনারদের মাধ্যমে বীমা সুরক্ষাকে আরও সহজ ও সুবিধাজনক করে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হলো ব্যাংকাস্যুরেন্স। গ্রাহকদের সুরক্ষার প্রয়োজনীয়তা বুঝতে সহায়তা করা এবং তাদের আর্থিক পরিকল্পনায় সাবলীল ভাবে বীমাকে যুক্ত করার মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স, পরিবারসমূহকে আরও বেশি আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তির সাথে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সক্ষম করে তোলে।”
বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় ব্যাংকের মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বীমাকে আরও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে ব্যাংকাস্যুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে, জিডিপি-তে বীমা খাতের ভূমিকা এখনও এক শতাংশেরও নিচে। বীমা পণ্যের বিষয়ে সচেতনতা, সুবিধা ও আস্থা বাড়ানোর ক্ষেত্রে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের মধ্যকার এ পার্টনারশিপ অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হিসেবে স্বীকৃত।
বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। দেশের একমাত্র বহুজাতিক বৈশ্বিক ব্যাংক হিসেবে, এটি করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের পাশাপাশি ওয়েলথ এবং রিটেইল ব্যাংকিংয়ে গ্রাহকদের সেবা প্রদান করছে এবং একইসাথে দায়িত্বশীল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক উন্নয়নে সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স চালু করা প্রথম আন্তর্জাতিক ব্যাংক হিসেবে এবং দেশের বাজারে অনেক নতুন সেবা নিয়ে আসার ক্ষেত্রে এই ব্যাংকটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
দেশের এক নম্বর জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশ দাবি নিষ্পত্তি, প্রিমিয়াম সংগ্রহ, লাইফ ফান্ড ব্যবস্থাপনা এবং বিনিয়োগসহ ব্যবসার মূল সূচকগুলোতে বীমা খাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সার্বিক পারফরমেন্স, সেবার মান এবং সুশাসনের জন্য প্রতিষ্ঠাবটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) স্বীকৃতি পেয়েছে, যা মেটলাইফের বাংলাদেশি পরিবার ও ব্যবসাকে সুরক্ষিত রাখার প্রতি তাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; এএমডি অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক চৌধুরী এবং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্যাংকাস্যুরেন্স, সাবরিনা আরিফিন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ এক্সেকিউটভ অফিসার, নাসের এজাজ বিজয়; হেড অব হোলসেল অ্যান্ড রিটেইল ব্যাংকিং, লুৎফুল হাবিব এবং হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ফয়সাল উল হক।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানই তাদের ব্যাংকাস্যুরেন্স পার্টনারশিপ আরও জোরদার করার এবং ২০২৬ সালে আরও বড় সাফল্য অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এই বিভাগের আরও খবর
লাখো গ্রাহকের হাজার কোটি টাকার দাবি বকেয়া—এ কেমন বিমা ব্যবসা?
আস্থার সংকটে বিমা খাত, আগ্রহ হারাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা
নিটল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ
করপোরেট ইন্স্যুরেন্স: আধুনিক প্রতিষ্ঠানের নিরাপত্তার ভিত্তি