নিজস্ব প্রতিবেদক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মীর নাদিয়া নিভিনকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিন বছর।
এতে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মীর নাদিয়া নিভিন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-তে বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান।
এই বিভাগের আরও খবর
নিয়ম ভেঙে ‘নিষিদ্ধ কমিশন’ দেওয়ার অভিযোগ, কঠোর অবস্থানে আইডিআরএ
লাখো গ্রাহকের হাজার কোটি টাকার দাবি বকেয়া—এ কেমন বিমা ব্যবসা?
আস্থার সংকটে বিমা খাত, আগ্রহ হারাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
নিটল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে