নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যেখানে এবার ভ্যাটসহ হিসাব করে মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেট মানের সোনার গহনার ভরিপ্রতি দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা ভ্যাটসহ হিসাব করা হয়েছে।
এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। তখন এর ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করলে ভ্যাটসহ দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।
এই বিভাগের আরও খবর
অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিনিয়োগ বৃদ্ধির রোডম্যাপ হিসেবে বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি
রির্জাভ চুরি: সাবেক গভর্নর আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেল সিআইডি
ব্যাংক খাতে বিপর্যয়: লাভের খাতা উল্টে লোকসানে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্বল বাংলাদেশের ব্যাংক খাত
নিয়ম ভেঙে ‘নিষিদ্ধ কমিশন’ দেওয়ার অভিযোগ, কঠোর অবস্থানে আইডিআরএ