পুশইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সীমান্তে পুশইন বন্ধে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে এখন পর্যন্ত ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্ত অবস্থানে রয়েছে এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই সংশ্লিষ্ট দেশকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পুশইনের মতো বিষয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
এদিকে, সীমান্তে পুশইন রোধে দেশের ২৬ জেলার সীমান্ত এলাকায় বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তারা চার পালায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন এলাকায় স্থানীয়রাও বিজিবিকে সহায়তা করছে।
অন্যদিকে, পুশইনসহ সীমান্ত ব্যবস্থাপনা, বাংলাদেশি নাগরিক হত্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে।
এই বিভাগের আরও খবর
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট, ছাড় পাচ্ছে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা : তথ্য উপদেষ্টা
টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের
হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৮ শিশুর