নিটল ইন্স্যুরেন্সের পিএলসি প্রথম প্রান্তিক প্রকাশ

নিটল ইন্স্যুরেন্সের পিএলসি  প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানির চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মুনাফা কমেছে ১৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ০.৩১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৩৭ টাকা। সেই হিসাবে ইপিএস কমেছে ০.০৬ টাকা বা ১৬ শতাংশ।


প্রান্তিক শেষে ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৬১ টাকায়।