এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড রূপান্তরে বিএসইসির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে রূপান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটির ট্রাস্টি বিডিজি আইসি জানিয়েছে, কমিশনের ১৫ মার্চ ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে এই রূপান্তরের জন্য আনুষ্ঠানিক সম্মতি দেওয়া হয়েছে।
একই তারিখের আরেকটি চিঠিতে বলা হয়, রূপান্তরিত ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে পূর্ববর্তী ক্লোজড-এন্ড ফান্ডের প্রতি ১.০০ ইউনিটের বিপরীতে ইউনিটধারীরা ০.৯৭৬৭ ইউনিট পেয়েছেন।
এর ফলে বিদ্যমান ইউনিটহোল্ডারদের ধারণকৃত ইউনিট নির্ধারিত অনুপাতে নতুন ওপেন-এন্ড ফান্ডের ইউনিটে রূপান্তরিত হয়েছে। এতে ফান্ডটির কাঠামোগত পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে গেছে এবং রূপান্তর কার্যক্রম সম্পন্নের পথে রয়েছে।
এই বিভাগের আরও খবর
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
বাজেটে পুঁজিবাজার উন্নয়নমুখী নীতি গ্রহণে অর্থমন্ত্রীকে ধন্যবাদ ডিএসই’র
পুঁজিবাজার মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা
টি+শূন্যে যাচ্ছে শেয়ার লেনদেন, আইপিও প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক
করপোরেট করহার অপরিবর্তিত, শর্তসাপেক্ষে ছাড় পাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি