এপিএসসিএল বন্ডে ১০ শতাংশ কূপণ রেট ঘোষণা

এপিএসসিএল বন্ডে ১০ শতাংশ কূপণ রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল নন-কানভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমঅ্যাবল কূপণ বেয়ারিং বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের প্রথমার্ধের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে বাৎসরিক কূপণ রেট ঘোষণা করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ছয় মাসের ব্যবসায়িক সময়ের জন্য এই কূপণ রেট নির্ধারণ করা হয়েছে।


কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১১ জুন) বন্ডটির লেনদেনে কোনো মূল্যসীমা (প্রাইস লিমিট) থাকবে না। ফলে ওই দিন বন্ডটির শেয়ারদর নির্ধারিত সীমার বাইরে ওঠানামা করতে পারবে।