নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার দিন দেশের বাজারে সোনার দামে বড় ধরনের সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট সোনা নেমে এসেছে ২ লাখ ১৮ হাজার টাকার ঘরে।
বৃহস্পতিবার (১১ জুন) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, তেজাবি সোনার দাম কমায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে।
নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৭৮২ টাকা। বুধবার এই মানের সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
দুর্বল ব্যাংক পুনর্গঠনে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সরকারের
ফিরল কালো টাকা সাদা করার সুযোগ
করপোরেট করহার অপরিবর্তিত, শর্তসাপেক্ষে ছাড় পাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি
খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলার আগে মধ্যস্থতা চায় সরকার
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় কর দিতে হবে না