সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১২৭ ছাড়ালো

07 Apr 2026, 04:35 PM
সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১২৭ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক : দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৩৬ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২৪ জন। একই সময়ে সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

 

গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১,৩৯৮ জন।

 

একই সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬৩৫ জন।

 

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলার হিসাবেও ঢাকায় সর্বোচ্চ ছয় জনের মৃত্যু হয়েছে।