শেয়ারবাজার ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে একজন ও উপসর্গ নিয়ে চারজন শিশুর মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় আরও ১২৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা চার হাজার ৫৯ জন। আর এ সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।
১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন।
উল্লেখ্য, ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯৪ জনের মৃত্যু হয়েছে।
এই বিভাগের আরও খবর
একদিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
একদিনে হাম ও উপসর্গে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৮ শিশুর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু