নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। একই সময়ে এ রোগে ৮ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৪২১ জনকে উপসর্গের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া ৮ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪৩ জন এবং হাম-সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এখানে হাম-সন্দেহে ১০২ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে প্রাণ গেছে ২৮ শিশুর।
একই সময়ে দেশে মোট ৩২ হাজার ২৮ জন শিশু হাম-সন্দেহে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত সংক্রমণ—এই তিন কারণে হামের বিস্তার বাড়ছে। তারা অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
একদিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে ঝরে গেলো আরও ৫ শিশুর প্রাণ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু