নিজস্ব প্রতিবেদক : সারা দেশে হামে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট চারজন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।
এ সময়ে সারাদেশে নতুন করে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া এক হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট চার হাজার ৬৯৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
এ সময়ের মধ্যে ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এই বিভাগের আরও খবর
একদিনে হাম ও উপসর্গে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৮ শিশুর
হাম ও হামের উপসর্গে ঝরে গেলো আরও ৫ শিশুর প্রাণ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু