মণিপুরীপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
আর্থিক লেনদেন আরও সহজ এবং দ্রুততর করতে ঢাকার মণিপুরীপাড়ায় এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক। শনিবার, ২ মে ২০২৬, এই বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, এফসিএ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ও ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ। এসময় আইএফআইসি ব্যাংক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও গ্রাহকগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ করা ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আইএফআইসি ব্যাংক এই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে এবং দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড়-শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১৪০০-এর অধিক শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
এই বিভাগের আরও খবর
প্রাইম ব্যাংকের সঙ্গে পে'স্টেশন -এর চুক্তি স্বাক্ষর
বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যেএগিয়ে যাওয়ার প্রত্যয়
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে
নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নববর্ষ উদযাপন
বাংলাদেশসহ তিন দেশে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে ভিসার নতুন উদ্যোগ