নো ডিভিডেন্ড ঘোষণা সানলাইফ ইন্স্যুরেন্সের
14 Jun 2026, 11:17 AM
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পর্ষদ ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির প্রিমিয়াম আয় আগের বছরের তুলনায় কমেছে।
এদিকে, ঘোষিত ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ৩ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও সংশ্লিষ্ট সুবিধা পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৫ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
18 Jun 2026
প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স'র ৩০তম বার্ষিক সাধারণ সভা
15 Jun 2026
সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার, ৯ মাসের সর্বোচ্চে ডিএসইএক্স
14 Jun 2026
৮৩ শতাংশ মুনাফা বাড়ল গ্লোবাল ইন্স্যুরেন্সের
14 Jun 2026
দুই মাসে ৫১ শতাংশ বেড়েছে দুলামিয়া কটনের শেয়ার, কারণ জানে না কোম্পানি
14 Jun 2026
১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্লোবাল ইন্স্যুরেন্স
14 Jun 2026