১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্লোবাল ইন্স্যুরেন্স

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্লোবাল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জন্য কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৩ পয়সা।


ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভাটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হবে।


এ লক্ষ্যে লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২০ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।