মেসিকে জড়িয়ে ধরে ভালোবাসা জানালেন স্কালোনি, বললেন—ভাষা হারিয়ে ফেলেছি
স্পোর্টস ডেস্ক : আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের সব আলো কাড়েন অধিনায়ক লিওনেল মেসি। কানসাস সিটির রাতে তার জাদুকরী হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ছিলেন আবেগে ভরপুর। মেসির অসাধারণ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবেই জানান, এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
মেসিকে জড়িয়ে ধরার সেই মুহূর্তের কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, তিনি তাকে জড়িয়ে ধরেন, ভালোবাসা জানান এবং বুঝিয়ে দেন তার অনুভূতি। তার ভাষায়, এমন পারফরম্যান্সের পর নতুন করে বলার মতো শব্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
মেসির ভূমিকা নিয়ে স্কালোনি আরও বলেন, শুধু গোল করা নয়, মাঠে তার উপস্থিতিই পুরো খেলাকে বদলে দেয়। গত দুই দশক ধরে একই ধারায় অসাধারণ ফুটবল খেলে যাওয়া এই তারকার পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না বলেও জানান তিনি।
৩-০ ব্যবধানে জয় পেলেও ম্যাচটিকে সহজ মনে করেননি আর্জেন্টাইন কোচ। তার মতে, আলজেরিয়া ভালো লড়াই করেছে এবং ম্যাচটি যথেষ্ট জটিল ছিল। তবে দলের খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব শতভাগ দিয়ে মাঠে লড়াই করেছে, সেটিই পার্থক্য গড়ে দিয়েছে।
এই বিভাগের আরও খবর
প্রথম গোলের পরই মেসির চোখে জল, জানালেন কারণ
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির যাদু , রেকর্ডের পর রেকর্ড
এই বিশ্বকাপেই ক্লোসাকে ছাড়িয়ে যাবেন মেসি? ইতিহাস গড়ার অপেক্ষায় এক জাদুকর
শেয়ারবাজারে লেনদেনের সময় দশ মিনিট বাড়লো
তাসকিন–মুস্তাফিজদের তোপে শূন্য রানে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার