স্পোর্টস ডেস্ক : লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে একের পর এক রেকর্ড লুটিয়ে পড়েছিল মোহাম্মদ সালহার পায়ের তলায়। বিদায়বেলাতেও ক্লাবে ইতিহাস রচনা করলেন। গতকাল (রোববার) লিভারপুলের হয়ে মার্সিসাইড ডার্বিতে সর্বোচ গোলদাতার তালিকায় স্টিভ জেরার্ডের পাশে বসলেন নবম গোল করে।
এভারটনের বিপক্ষে দলকে এগিয়ে দেন সালাহ। দ্বিতীয়ার্ধে বেতো সমতা ফেরালে ভার্জিল ফন ডাইকের স্টপেজ টাইমের গোলে আর্নে স্লটের দল জয় নিশ্চিত করে। হিল ডিকিনসন স্টেডিয়ামে তিন পয়েন্ট আদায় করেছে লিভারপুল।
অ্যানফিল্ডে ক্যারিয়ার শেষ করার মৌসুমে সালাহ কোনো ট্রফি জিততে পারলেন না। তবে দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে কার্যকরী ভূমিকা রাখতে চান। ইতোমধ্যে ইউরোপ সেরার মঞ্চে খেলার যোগ্যতা অর্জনকারী স্থান পাঁচে আছে অলরেডরা। দলকে শিরোপা এনে দিতে না পারলেও শেষটা সঠিকভাবে করতে চান মিসরীয় ফরোয়ার্ড।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে সালাহ বলেছেন, ‘সত্যি কথা বলতে দারুণ লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল দলতে থিতু হতে ও আরও বেশি আত্মবিশ্বাসী করতে সাহায্য করা। কারণ ম্যাচের আগে জানতাম এটি কঠিন ম্যাচ হতে চলেছে। আমি আনন্দিত যে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারলাম।’
লিভারপুলে সালাহর আর পাঁচটি ম্যাচ খেলতে পারবেন। গত মাসে তিনি নিশ্চিত করেন, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। অ্যানফিল্ডে তার ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে ভাবছেন কি না প্রশ্নে তিনি বললেন, ‘না, কিন্তু আমি চাই আমি গোল করে যাব এবং দলকে অন্তত চ্যাম্পিয়ন্স লিগে (কোয়ালিফিকেশন) তুলতে সাহায্য করতে পারব। এবং আশাবাদী যে আমি সঠিকভাবে বিদায় নিতে পারব।’
এই বিভাগের আরও খবর
আইপিএল ম্যাচ চলাকালে ধূমপান, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক
একের পর এক উইকেট, রিশাদের সামনে অসহায় নিউজিল্যান্ড
ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সূর্যবংশী-রাহুল ঝড়ে আইপিএল কাঁপল, একদিনে ইতিহাস গড়া রান
লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!