শেয়ারবাজার ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাতজন মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।
এই বিভাগের আরও খবর
হাম ও উপসর্গে প্রাণ গেলো আরও ৮ শিশুর
08 Jun 2026
আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতিটি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির
07 Jun 2026
হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, মৃত্যু ছাড়াল ৬০০
03 Jun 2026
হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২
23 May 2026
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৩ শিশুর, মৃত্যু ছাড়াল ৫০০
23 May 2026
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
20 May 2026