হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৩ শিশুর, মৃত্যু ছাড়াল ৫০০
নিজস্ব প্রতিবেদক : দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৩২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।
এ পর্যন্ত মোট ৫১২ শিশুর মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৬ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে মারা গেছে ২১৪ শিশু। আর আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে : প্রধানমন্ত্রী
দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি : উপদেষ্টা জাহেদ
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার