সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেবো : অর্থমন্ত্রী
শেয়ারবাজার ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেবো। বন্ড সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি একথা বলেন। সভাটির আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।
অর্থমন্ত্রী বলেন, আমরা মাত্র দুই মাস হলো দায়িত্ব নিয়েছি। এই অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। প্রাইভেট সেক্টরই অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই তাদের সমস্যা সমাধানে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে তৈরি পোশাক (আরএমজি) খাত ভালো করছে, তবে অন্যান্য খাত কেন পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, বড় ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন—এ বিষয়টি আমি আইএফএম, বিশ্বব্যাংকে জানিয়েছি। ব্যবসার পরিবেশ সহজ করতে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, ব্যবসা করতে যত বাধা আছে, আমরা সব বাধা সরিয়ে দিতে চাই। প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধিই দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।
এই বিভাগের আরও খবর
জ্বালানিসংকট মধ্যমেয়াদি চ্যালেঞ্জ: পিপিআরসি
স্বর্ণের দাম কমেছে, ভরিতে ২,১৫৮ টাকা কমানো হলো
এবার সয়াবিন তেলের দামও বাড়লো
ট্যাক্স-ডিউটিতে ব্যবসায়ীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার : এনবিআর চেয়ারম্যান
ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়ালো