অনলাইনে পণ্য বিক্রিতে কর বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক : দেশে ই-কমার্স খাতে বা অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে ই-কর্মাস ব্যবসায়ীদের ওপর নেগেটিভ প্রভাব পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা জানান, এই প্রস্তাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বাধা পড়বে।
বাজেট বক্তৃতার শুরুতে অর্থ উপদেষ্টা একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় শহীদদের। তাদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, ‘২০২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। আমাদের ওপর বর্তায় বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন কাজটি। আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র ১০ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেকদূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থান এর পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ।’
এই বিভাগের আরও খবর
জ্বালানিসংকট মধ্যমেয়াদি চ্যালেঞ্জ: পিপিআরসি
স্বর্ণের দাম কমেছে, ভরিতে ২,১৫৮ টাকা কমানো হলো
এবার সয়াবিন তেলের দামও বাড়লো
ট্যাক্স-ডিউটিতে ব্যবসায়ীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার : এনবিআর চেয়ারম্যান
সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মতো সুযোগ-সুবিধা দেবো : অর্থমন্ত্রী