দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা
25 Mar 2026, 07:09 PM
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।
এই বিভাগের আরও খবর
রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আর ৩ মাস
28 Apr 2026
ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
28 Apr 2026
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
21 Apr 2026
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
21 Apr 2026
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো ৫ কৃষকের
18 Apr 2026
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
08 Apr 2026