শেয়ারবাজার ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফের শীলখালী এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। তবে বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজ চলছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।
এই বিভাগের আরও খবর
খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
02 May 2026
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী
30 Apr 2026
বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
30 Apr 2026
ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের
30 Apr 2026
দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
29 Apr 2026
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
29 Apr 2026