বোর্ড সভার তারিখ ঘোষণা করল পাঁচ কোম্পানি

বোর্ড সভার তারিখ ঘোষণা করল পাঁচ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। একই সঙ্গে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে কোম্পানিগুলো।


কোম্পানিগুলো হলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।


বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য অনুযায়ী, আগামী ২৪ জুন বিকেল ৩টায় ইসলামী ইন্স্যুরেন্স ও ফাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে বিআইএফসির বোর্ড সভা।


এছাড়া ২৫ জুন বিকেল ৫টায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের এবং ২৭ জুন বিকেল ৩টায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।


সভাগুলোতে ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে কোম্পানিগুলো।