শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ অন্যান্য নেতারা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী, মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়া।
শুভেচ্ছা বিনিময় শেষে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী
ঢাকার নতুন পুলিশ সুপার শামীমা পারভীন, বাগেরহাটে নাছের
দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী