নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল রডবোঝাই ট্রাকটি। ট্রাকে কয়েকজন যাত্রীও ছিলেন। পথে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৯ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বেশিরভাগের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন, নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল(২৫)।
এই বিভাগের আরও খবর
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে : প্রধানমন্ত্রী
দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি : উপদেষ্টা জাহেদ
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার