মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই হু হু করে বাড়ছে বিডি থাইয়ের শেয়ারদর
17 Jun 2026, 10:31 AM
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
জানা গেছে, শেয়ারদরের এই অস্বাভাবিক উত্থান নিয়ে কোম্পানির কাছে কারণ জানতে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কোম্পানি জানায়, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত বা মূল্যসংবেদনশীল তথ্য নেই।
বাজার তথ্য অনুযায়ী, গত ১৮ মে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর ছিল ১২ টাকা ৩০ পয়সা। ১৬ জুন তা বেড়ে দাঁড়ায় ২০ টাকা ৪০ পয়সায়। এক মাসের ব্যবধানে শেয়ারদর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা, যা প্রায় ৬৬ শতাংশ।
এই বিভাগের আরও খবর
ইস্টার্ন ব্যাংকের খেলাপি ঋণ ছাড়ালো হাজার কোটি টাকা, কতটা নিরাপদ বিনিয়োগকারীদের আমানত?
27 Jun 2026
পাহাড় সমান ঋণে অস্তিত্ব সংকটে বিডি থাই ফুড, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বিনিয়োগকারী-কর্মী
18 Jun 2026
৩ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই
17 Jun 2026
দর সংশোধনের এক দিন পরই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
17 Jun 2026
রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
17 Jun 2026
পূবালী ব্যাংকের নগদ লভ্যাংশ কমিয়ে বোনাস শেয়ার বাড়ানো হয়েছে
17 Jun 2026