মো: আব্দুল্লাহ আল-মামুন শাহ্জালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন
বিশিষ্ট ব্যাংকার জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন ২৮ এপ্রিল ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন জামালপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাছাড়া তিনি হিসাব বিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করার পর কানাডা’র টরেন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্লানিং (সিএফপি) সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সম্পন্ন করেন।
জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২৮ বছর নিয়োজিত থেকে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-তে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩টি কর্পোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ সময় কাজ করে শাখার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এই বিভাগের আরও খবর
মণিপুরীপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রাইম ব্যাংকের সঙ্গে পে'স্টেশন -এর চুক্তি স্বাক্ষর
বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যেএগিয়ে যাওয়ার প্রত্যয়
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে
নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নববর্ষ উদযাপন