বাংলাদেশসহ তিন দেশে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে ভিসার নতুন উদ্যোগ
কর্মীদের বিক্রয় দক্ষতা বৃদ্ধি এবং কাজের মান উন্নত করার উদ্দেশ্যে সম্প্রতি ‘সেলসভোল্ট ট্রান্সফরমেশন প্রোগ্রাম’ নামে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। রাজধানীর তেজগাঁওয়ে এনার্জিপ্যাকের অফিস ‘এনার্জি পয়েন্টে’ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রখ্যাত পাওয়ার ট্রেইনার ও বিজনেস কোচ মো. ফকরুদ্দিন আসিফ। এনার্জিপ্যাকের বিভিন্ন বিভাগের প্রধানসহ মোট ৫০ জনেরও বেশি কর্মী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিভিন্ন টিমের কাজের মান এবং বিক্রয় কৌশল উন্নত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে অন্যান্য বিভাগের আরও অনেক কর্মীকে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে এনার্জিপ্যাকের।
এই সেশনগুলোতে মূলত প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্যগুলোর ওপর জোর দেওয়া হয়। কৌশলগত সমন্বয়, কাজের প্রতি উন্নত মানসিকতা এবং সঠিকভাবে কাজের ফলাফল যাচাই করার (কেপিআই) মত বিষয়গুলো এখানে গুরুত্ব পায়। প্রশিক্ষণে আরও শেখানো হয় কীভাবে বাজারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং গ্রাহকের আস্থা অর্জন করা যায়। এছাড়া, কর্মীদের মানসিক শক্তি ও আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াতে ‘নিউরো-লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং’ (এনএলপি) কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বর্তমান বাজারের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের নতুন কৌশল নিয়েও কাজ করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের/ ব্যবসায়িক ইউনিটের মধ্যে কৌশলগত সমন্বয় বাড়ানো এবং ব্যবসার নতুন সুযোগ তৈরির বিষয়গুলোও আলোচনা করা হয়।
এই ধরণের উদ্যোগের মাধ্যমে এনার্জিপ্যাক তাদের কর্মীদের আরও দক্ষ করে গড়ে তুলছে। পাশাপাশি, গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা দেওয়ার প্রতিশ্রুতিও পূরণ করছে প্রতিষ্ঠানটি।
এই বিভাগের আরও খবর
বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যেএগিয়ে যাওয়ার প্রত্যয়
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে
নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নববর্ষ উদযাপন
কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘সেলসভোল্ট ট্রান্সফরমেশন’ আয়োজন এনার্জিপ্যাকের
ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার