মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ও সনিক (বাংলাদেশ) লিমিটেড-এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং সনিক (বাংলাদেশ) লিমিটেড-এর মধ্যে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং সনিক (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালক মি. সু ইয়ংবাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় সনিক (বাংলাদেশ) লিমিটেড তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম, তহবিল ব্যবস্থাপনা এবং সার্বিক আর্থিক কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” ব্যবহার করবে।
সনিক (বাংলাদেশ) লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী খেলনা মডেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং উৎপাদন, বাণিজ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন মি. মোহাম্মদ জাভেদ তারেক খান, এসইভিপি ও প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; মি. মুহাম্মদ মাজিদুল হক পাটোয়ারী, ভিপি ও ইউনিট প্রধান (আইবিডি, ইউনিট-৫); এবং মি. খন্দকার খালেদ শামস, এসএভিপি ও ইউনিট প্রধান (আইবিডি, ইউনিট-৭)।
সনিক (বাংলাদেশ) লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন মি. ডমিনিক টি. কে. হো, চিফ মার্কেটিং অফিসার; মিস হুয়াং রং, অ্যাকাউন্ট ম্যানেজার; মি. নেলসন লিউ, জেনারেল ম্যানেজার; মি. ডেং চাও ওয়েন, অ্যাডমিন ম্যানেজার; মি. মো. শোয়ায়েব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফাইন্যান্স; এবং মি. মো. শাহানুর আলম, সিনিয়র অ্যাকাউন্টস অফিসার।
উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আশা প্রকাশ করেন যে, এ অংশীদারিত্বের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘমেয়াদে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এই বিভাগের আরও খবর
বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যেএগিয়ে যাওয়ার প্রত্যয়
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে
নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নববর্ষ উদযাপন
বাংলাদেশসহ তিন দেশে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে ভিসার নতুন উদ্যোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘সেলসভোল্ট ট্রান্সফরমেশন’ আয়োজন এনার্জিপ্যাকের