ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রেমিট্যান্স পাঠিয়ে গ্রাহকরা প্রতি ব্যাংকিং ডে-তে ২টি গিয়ার বাই সাইকেল এবং নিশ্চিত উপহার হিসেবে দেয়াল ঘড়ি পাবেন। এছাড়া ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যক্তি মেগা পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক বাইসাইকেল উপহার পাবেন।
এ অফার চলবে ১ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন ২৯ এপ্রিল ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়ন দক্ষিণ এশিয়ার রিজিওনাল অপারেশন ম্যানেজার ও বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার শিহাব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশ-এর হেড অব বিজনেস মোঃ তাওহীদুর রহমান ও মার্কেটিং ম্যানেজার এম তানভীর হোসাইন খান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এই বিভাগের আরও খবর
বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যেএগিয়ে যাওয়ার প্রত্যয়
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে
নারী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নববর্ষ উদযাপন
বাংলাদেশসহ তিন দেশে ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে ভিসার নতুন উদ্যোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘সেলসভোল্ট ট্রান্সফরমেশন’ আয়োজন এনার্জিপ্যাকের