শেয়ারবাজার ডেস্ক : কুষ্টিয়ার খোকসায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার (২৩ মে) সকালে জেলার খোকসা উপজেলার শিমুলিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস শিমুলিয়া এলাকায় পৌঁছে একই দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে যোগ দেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
এই বিভাগের আরও খবর
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
17 Jun 2026
মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
17 Jun 2026
যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে : প্রধানমন্ত্রী
16 Jun 2026
দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি : উপদেষ্টা জাহেদ
16 Jun 2026
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
14 Jun 2026
বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী
13 Jun 2026