নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও এখনো গণনা শুরু হয়নি। কখন গণনা শুরু হবে তাও জানানো হয়নি।
বিষয়টি নিশ্চিত করে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে সময়ের পরও ভোটগ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ আগে এক হলের ব্যালেট বাক্স এসেছে। এজন্য আমরা ৭টায় ভোট গণনা শুরু করতে পারিনি। কখন শুরু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে জানানো হবে।’
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেশ কয়েকটি অভিযোগে নির্বাচন বর্জন করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও পাঁচ স্বতন্ত্র প্রার্থী।
এই বিভাগের আরও খবর
৩ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিলো ডিএসই
17 Jun 2026
বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ
17 Jun 2026
শোক বার্তা
16 Jun 2026
ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ-এর জন্য সিটি ব্যাংকের ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড লোন
16 Jun 2026
চুয়াডাঙ্গা জেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক বাস্তবায়িত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (EDP) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন
15 Jun 2026
FY২০২৬–২৭ বাজেটকে বিএবি-র স্বাগত; জবাবদিহিতা, বেসরকারি ঋণ সুরক্ষা ও সুষম কর আরোপের দাবি
14 Jun 2026