আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) 'আইপিডিসি ফাইন্যান্স পিএলসির' মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
২০২৫ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২৯ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইপিডিসি জানায়, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই অর্জন তাদের শক্তিশালী ও স্থিতিশীল ব্যবসায়িক মডেলের প্রতিফলন।
শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় পরিচালনা পর্ষদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। একই সময়ে মোট সুদ আয় ৮ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫৬ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি পরিচালন আয় ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৪৮ কোটি ৪০ লাখ টাকা। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বিনিয়োগ আয়, যা ৯৩ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘২০২৫ সালে আমরা পরিকল্পিত বাস্তবায়ন ও কৌশলগত স্থিতিশীলতায় বাড়তি মনোযোগ দিয়েছি। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও বিভিন্ন পণ্যের মাধ্যমে আয়ের উৎস বৃদ্ধি করা হয়েছে এবং ব্যয় নিয়ন্ত্রণ করে আয়ভিত্তি আরও শক্তিশালী করা হয়েছে। পোর্টফোলিওর মান, দক্ষ মূলধন ব্যবহার ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে আমরা টেকসই মুনাফা অর্জন করেছি। ফলে ব্যালান্স শিট আরও শক্তিশালী হয়েছে। দায়িত্বশীল প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার মাধ্যমে আমরা দীর্ঘ মেয়াদে শেয়ারহোল্ডারদের রিটার্ন বাড়াতে কাজ করব।’
এই বিভাগের আরও খবর
মিউচুয়াল ফান্ডে কাস্টডিয়ান হতে চায় সিডিবিএল
বাজার মূলধন কমলো প্রায় আড়াই হাজার কোটি টাকা
শেয়ারবাজারে বাজার মূলধন কমলো প্রায় আড়াই হাজার কোটি টাকা
প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড প্রান্তিক প্রকাশ