শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচ। আজ যে দল জিতবে, সেই দলই হাতে তুলবে ট্রফি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

 

টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।

 

শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন তামিম (০)।

 

সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান। নাজমুল হোসেন শান্ত ১১ আর লিটন দাস ২ রানে অপরাজিত আছেন।