জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন হাইকোর্টে ভার্চুয়ালি হবে বিচারকাজ
19 Apr 2026, 05:47 PM
শেয়ারবাজার ডেস্ক : বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুইদিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে 'আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ : (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত' তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ (দুই) দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
মানহানির মামলায় জামিন পেলো এমপি আমির হামজা
27 Apr 2026
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
21 Apr 2026
সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম স্থিতাবস্থা চেয়ে আপিল
21 Apr 2026
আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত রিট শুনানি মুলতুবি
20 Apr 2026
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
20 Apr 2026
হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে
15 Apr 2026