আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত রিট শুনানি মুলতুবি
শেয়ারবাজার ডেস্ক : বিচার বিভাগের পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বহাল রাখতে করা রিট শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত এই শুনানি মুলতবি থাকবে।
সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে পৃথক সচিবালয় যেভাবে আছে সরকার যেন সেভাবে রাখে, কোনো সেটআপ পরিবর্তন না করে সেই প্রত্যাশা জানিয়েছেন হাইকোর্ট।
এদিন বিচারপতি আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ আদেশটি দেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সংসদ তার স্বতন্ত্র ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ করেছে।
এর আগে, বিচার বিভাগ পৃথককরণ করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সেই আপিল নিষ্পত্তি পর্যন্ত এই রিটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
এই বিভাগের আরও খবর
মানহানির মামলায় জামিন পেলো এমপি আমির হামজা
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম স্থিতাবস্থা চেয়ে আপিল
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে ২ দিন হাইকোর্টে ভার্চুয়ালি হবে বিচারকাজ