৫ কোম্পানির বোর্ড সভা ঘোষণা

৫ কোম্পানির বোর্ড সভা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচটি কোম্পানি তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, প্রান্তিক আর্থিক ফলাফল এবং লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে।


কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বোর্ড সভা করবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।


পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একই দিনে বিকেল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত করবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে কোম্পানিটি।


ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড আগামী ২০ এপ্রিল (সোমবার) বিকেল ৪টায় বোর্ড সভা করবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড একই দিনে বিকেল ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত করবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।


এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৩টায় বোর্ড সভা করবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।